Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভৈরবে ট্রেন দূর্ঘটনায় পোস্ট মাষ্টার নিহত

admin • 24 Oct 2023, 09:42 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভৈরবে ট্রেন দূর্ঘটনায় পোস্ট মাষ্টার নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ভৈরব পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার হুমায়ুন কবির জাহাঙ্গীর (৫৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীরের বাড়ি কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সহকারী পোস্ট মাস্টার হুমায়ুন কবির জাহাঙ্গীর আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনে নরসিংদীর বাসায় ফিরছিলেন। দুর্ঘটনায় তিনি নিহত হন।

নিহতের চাচা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. শামসুদ্দিন হায়দার জানান, জাহাঙ্গীর পরিবার নিয়ে নরসিংদী থাকতেন। দুর্ঘটনার সময় তিনি বাসায় ফিরছিলেন।

 

ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অন্তত অর্ধশত আহত হয়েছেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।