Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভূমি ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে মেলান্দহ উপজেলা

admin • 20 Mar 2023, 09:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভূমি ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে মেলান্দহ উপজেলা

দেশের একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে জামালপুরের মেলান্দহ উপজেলায়।

দুঃখ দুর্দশাগ্রস্ত জীবনে এবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা কল্পে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

 

এ উপলক্ষে ২০ মার্চ বিকেল ৩ টায় মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ সভাপতিত্ব করেন-ইউএনও সেলিম মিয়া। বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) জহুরা সুলতানা যুথি, ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সংবাদদাতা ফজলে এলাহী মাকাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল, প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।