সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে আব্দুর রাজ্জাক (৪০) নামে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১০ টার দিকে ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
আব্দুর রাজ্জাক হারুয়াবাড়ী এলাকার সুরুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় সানন্দবাড়ী এলাকায় ভুট্টার ব্যবসা করতেন। দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, রোববার সন্ধ্যায় তারাবী নামাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় আব্দুর রাজ্জাক।
রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করেন। সোমবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।





