Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

admin • 30 Aug 2025, 11:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম।

 
তিনি জানান, ‘আজ রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এধরণের নৃশংস হামলা অভাবিত! গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দায়ীদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।