Thursday, 3 September 2026
শিরোনাম
মতামত

ভিক্টর পরিবহন এর মানুষ পিষ্ট করার লড়াই কবে শেষ হবে?

admin • 14 Jul 2023, 03:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভিক্টর পরিবহন এর মানুষ পিষ্ট করার লড়াই কবে শেষ হবে?

 রাজধানী ঢাকার রাস্তায় চলতে গেলে সবসময় দুরুদ শরীফ পড়তে থাকি আর তওবা পড়তে থাকি কারন কখন জানি বাসের তলে চাপা পড়ে যাই। চাপা এক আতংক কাজ করে মনের ভেতর৷ কারণ এই শহরে জীবনের মূল্য যে অতি-সামান্য৷

সড়ক দূর্ঘটনা খুবই সাধারণ ঘটনা আমাদের শহরবাসীর জন্য৷ সড়ক দূর্ঘটনা যেনো নিত্য দিনের আবশ্যকীয় ঘটনা৷ রাজধানীর রাস্তাগুলোয় বাস চালকদের দাম্ভিকতা, ধৃষ্টতার শেষ নেই। তারাই যেনো রাজপথের মুকুটবিহীন রাজা। কারণ তারাও জানে এদেশে সবচেয়ে সহজলভ্য হলো মানুষের জীবন৷

ভিক্টর পরিবহন নিয়ে কিছু কথা বলতেই হয়৷ জানিনা এই পরিবহনের মালিকপক্ষ কতোটা ভয়াবহ রকমের শক্তিশালী৷ নইলে একের পর এক হত্যাকান্ড ঘটিয়েও তারা বীরদর্পে কিভাবে চলে? মাস ছয় আগে এই ভিক্টর পরিবহন এর ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে নির্মম ভাবে প্রাণ হারালো৷ কোনো বিচার হলোনা!

গতোকাল রাজধানীবাসী সাক্ষী হলো আরো একটি হৃদয়স্পর্শী নির্মম ঘটনার৷ গতোকাল ঢাকার রামপুরায় চীনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয়৷ জায়গায় নিহত হয় সেই শিক্ষার্থী৷ এখানেই শেষ নয়!

ঘাতক চালক সেই বাসটি নিয়ে পালাবার চেষ্টা করে হাতিরঝিলের রাস্তায় ঢুকে সেখানে আরো একটি বাচ্চা কে চাকার তলে পিষ্টে দেয়। অতপর চালক বাস রেখে পালিয়ে যায়। ব্যস! একটি বাস দুই দুইটি তাজাপ্রাণ কেড়ে নিলো। আজকেও সেই ভিক্টর দাপিয়ে বেড়াচ্ছে....... আর কতো প্রাণ নিলে তবে থামবে ভিক্টর এর দ্বৈরথ! প্রশাসন জবাব দিবে কি?

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।