Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভিকারুননিসায় হাসিনা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করতে হাইকোর্টের রুল

admin • 27 Aug 2023, 09:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভিকারুননিসায় হাসিনা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করতে হাইকোর্টের রুল

বিধি মোতাবেক জ্যেষ্ঠতম শিক্ষক হাসিনা বেগমকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (২৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

বিস্তারিত আসছে....

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।