Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক-ডায়াগনস্টিক এ্যাসোসিয়শন'র শ্রদ্ধাঞ্জলি

admin • 21 Feb 2024, 10:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক-ডায়াগনস্টিক এ্যাসোসিয়শন'র শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এ্যাসোসিয়শন কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার একুশের প্রথম প্রহরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এ্যাসোসিয়শন কুমারখালী উপজেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ৭৮-কুষ্টিয়া ৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ ,এমপি ।

এসময় সংগঠনটির সভাপতি ও ফ্যামিলিকেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী ও সাধারন সম্পাদক বিশ্বাস চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস সহ সংগঠনটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।