Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভালোবাসা দিবসে ব্লাড ফাইটার ফর হিউমিনিটির ব্যতিক্রমী আয়োজন

admin • 14 Feb 2023, 09:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভালোবাসা দিবসে ব্লাড ফাইটার ফর হিউমিনিটির ব্যতিক্রমী আয়োজন

ভালেবাসা দিবসে জামালপুরের মেলান্দহে এক ব্যতিক্রমী আয়োজন করে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নামের এক সংগঠন। এ সংগঠনের আয়োজনে মঙ্গলবার মেলান্দহ বাজার এবং রেলওয়ে স্টেশন এলাকায় তিনশতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ও বিনামূল্যে দুইশতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি রক্তদানের সচেতনতা থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) মেলান্দহের রেলওয়ে স্টেশন এলাকায় দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলে। খাবার পেয়ে ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে এ সংগঠনের প্রশংসা ও সফলতা কামনা করেছেন সেবাগ্রহীতারা।

সংগঠনটির সদস্যরা জানান, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এত সুন্দর একটি সেবামূলক কাজ করতে পেরেছি। সকলের কাছে দোয়া চাই প্রতি মাসে যেনো সেবা মূলক কাজ টি করতে পারি,মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।

   

এই কাজটি সকলের ঐক্যবদ্ধতা হওয়ার কারণেই সফল করা সম্ভব হয়েছে। আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো এবং সেবামূলক কাজ করব।

 

এ সংগঠন জামালপুর জেলায় ৫০টি থ্যালাসেমিয়া রোগীর দায়িত্ব নিয়েে তাদের নিয়মিত ব্লাড দিচ্ছে। এ আয়োজনে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, পরিচালক আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক রাসেল হোসাইন,

অর্থ সম্পাদক হারুন মল্লিক,সহ অর্থ সম্পাদক বোরহান উদ্দিন সরিষাবাড়ী কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ভলান্টিয়ার রফিকুল ইসলাম, জিন্নাত, মুক্তাদির,আতিক, সানজিদা,মিতু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, জামালপুরে একঝাঁক বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া তরুন তরুণী দের নিয়ে ২০২০ সালের ২ জুলাই সেচ্ছাসেবী সংগঠন “ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি” সংগঠনটি গঠন করা হয়। এরপর থেকেই বিভিন্ন সামাজিক সেবা ও গ্রামের হতদরিদ্র মানুষদের অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে দাড়িয়ে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।