Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী আটক

admin • 13 Jan 2025, 09:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী আটক

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশন থেকে সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাইকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সুস্মিতা পান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আটক সুস্মিতা পান্ডে ও সত্যজিৎ পান্ডে মাগুরা সদর এলাকার ঢাকা রোডের স্বপন পান্ডের ছেলে ও মেয়ে।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, দুপুরে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করার পর তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

 

এসময় তাদের জিজ্ঞাসাবাদ করলে সুস্মিতা পান্ডে স্বীকার করেন, সে ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এবং তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি। এসময় তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।