Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

ভারতে পাঠানকোট এক্সপ্রেসে ভয়াবহ আগুন

admin • 25 Oct 2023, 06:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভারতে পাঠানকোট এক্সপ্রেসে ভয়াবহ আগুন

ভারতের উত্তরপ্রদেশে একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার বিকালের এ ঘটনায় তাৎক্ষণিভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগ্রায় মালপুরা থানার ভাদোহি রেলস্টেশনের কাছে পাঠানকোট এক্সপ্রেসে হঠাৎ আগুন লাগে। চলন্ত দূরপাল্লার ট্রেনটিতে ধোঁয়া বের হতে দেখা যায়। ইঞ্জিনের কাছে দুটি কামরায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

 

বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত ট্রেনটি থামানো হয় এবং বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করা হয়।

 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাঠানকোট এক্সপ্রেসটি পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সিওনি যাচ্ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।