ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর নাম ব্যবহার করে ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে— এমন অভিযোগ পাওয়া গেছে। আয়োজকরা তার নামে পোস্টার ও প্রচারণা ছড়িয়ে বিভিন্ন স্থান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী জানান, আমার নাম ব্যবহার করে প্রতারণা ও মিথ্যাচার চলছে, যার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বর্তমানে তিনি নিজ দেশেই উন্মুক্ত মাঠে সব তাফসির মাহফিল স্থগিত রেখেছেন— ফলে ভারতে কোনো প্রোগ্রামে তার অংশগ্রহণের প্রশ্নই আসে না।
আজহারীর পোষ্টটি দ্যা মিরর অব বাংলাদেশের পাঠকদের জন্য হবুহু তুলে ধরা হলো:
আজহারীর পোস্ট ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রতারক চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





