Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভাঙ্গা-যশোর নতুন রেললাইন চালু হবে অক্টোবরে :রেলমন্ত্রী

admin • 18 May 2024, 09:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভাঙ্গা-যশোর নতুন রেললাইন চালু হবে অক্টোবরে :রেলমন্ত্রী

আগামী অক্টোবরে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন চালু করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার বামনকান্দা রেল জংশন ষ্টেশন পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, দ্রুতই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল সড়কের কাজ চালু করার সিদ্ধান্ত নেয়া হবে। ভাঙ্গা-যশোর-বেনাপোল রেলপথে নতুন ট্রেন দেয়ার কথাও জানান তিনি।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম আরো বলেন, ফরিদপুরের জেলা সদরের চন্দনায় রেল স্টপেজ দেয়া হবে। এজন্য নতুন সূচীও ঘোষণা করা হবে। এ সময় স্টপেজের দাবিতে স্থানীয়দের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

এ সময় রেল সচিব হুমায়ুন কবির, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খোদা, প্রকল্প পরিচালক আফজাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।