Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভাগ্নের বিয়েতে সাউন্ড সিস্টেম নিয়ে মারামারি, খালার মৃত্যু

admin • 24 Feb 2024, 11:46 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভাগ্নের বিয়েতে সাউন্ড সিস্টেম নিয়ে মারামারি, খালার মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় ভাগ্নে রাশেদ মিয়ার বিয়েতে মারামারি থামাতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় খালা রওশন আরা বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

পরে বিকেলে সাঘাটা থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, যাদুর তাইড় (চৌধুরীপাড়া) গ্রামের আব্দুল ওহাব আলীর ছেলে রাশেদ মিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন খালা রওশন আরা বেগম। এই অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার হারিয়ে যায়। আর এ ঘটনাকে কেন্দ্র করে মারামারি শুরু হয়। এই হট্টগোল থামাতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন খালা রওশন।

 

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। তবে স্বজনদের দাবি রওশনকে হত্যা করা হয়েছে।

 

জানা গেছে, নিহত রওশন উপজেলার মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, এ ঘটনায় রওশন আরা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।