Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ,আহত ৫

admin • 22 Jan 2024, 03:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ,আহত ৫

নাটোরের বড়াইগ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কয়েন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া স্কুল মাঠে ভলিবল খেলার আয়োজন করে স্থানীয়রা। খেলা শুরুর আগে দুপুর ১টার দিকে কয়েন বাজার এলাকার লোকজনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ধানাইদহ গ্রামের বাসিন্দাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘের্ষ জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, সংঘর্ষের সময় ইটের আঘাতে উভয়পক্ষের ৫জন আহত হযয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।