Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

admin • 02 Jan 2023, 08:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, স্থানীয়রা বিকেলে কাউতলী এলাকার সেতুর নিচে পানিতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

   

পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

   

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া ঐ নারীর পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।