Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

admin • 12 Nov 2024, 09:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দিনভর আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় বেশকয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনভর উপজেলার সোনারামপুর ইউপির শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে নিজ বংশের নামে শিবু গ্রুপ ও আজগর আলী গ্রুপ সক্রিয় রয়েছে। এ দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিরোধকে কেন্দ্র করে আজ সকাল থেকে শুরু হয়ে থেমে থেমে দিনভর সংঘর্ষ চলতে থাকে।

 

দুই গ্রুপের কয়েকশ দাঙ্গাবাজ টেটা, রামদা, ঢাল, সুরকি, ইট, পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

 

টেটাবিদ্ধে আহতদেরকে নরসিংদী বেসরকারি হাসপাতাল ও গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে সমস্যা হয়েছিল। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।