Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

admin • 28 Apr 2023, 02:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, পাঁচ সদস্যের কমিটিতে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করা হয়েছে।

 

অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীর প্রকৌশলী জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী ঢাকা-২ সিরাজ জিন্নাত, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।

 

এই কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে।

 

এদিকে ঘটনার ২২ ঘণ্টা পার হলেও উদ্ধার কাজ এখনও চলছে। কখন উদ্ধার কাজ শেষ হবে বলা যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।