Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

ব্রাককে 'সমতন্ত্র' নামটি পুনর্বিবেচনা করার আহ্বান:বেরোবি উপাচার্য

admin • 15 Nov 2023, 09:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্রাককে 'সমতন্ত্র' নামটি পুনর্বিবেচনা করার আহ্বান:বেরোবি উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) "সমতন্ত্র" শিরোনামে ব্র্যাক ও জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে সমতার পৃথিবী গড়ার প্রত্যয়ে বিতর্ক ও আলোচনা অনুষ্ঠানের উদ্বোধনি বক্তব্যে (বেরোবি) উপাচার্য প্রফেসর ড.হাসিবুর রশিদ বলেন, 'জেন্ডার -ইকুয়ালিটি এর সাথে আমি এক মত।

 

কিন্তু জেন্ডার-ইকুয়ালিটি এর বাংলা "সমতন্ত্র" এটি আমার কাছে এখনও পরিষ্কার নয়। সমতন্ত্র এক জিনিস আর জেন্ডার-ইকুয়ালিটি অন্য জিনিস। ব্র্যাক কর্তৃপক্ষের কাছে সমতন্ত্র নামটি পুনর্বিবেচনা করার আহ্বান রইল।

 

বুধবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

তিনি আরও বলেন,আমার নিজের মনে হয়েছে আরেকটু সহজ ভাষায় নামটি করলে ভালো হত। এখানে এসে যতটুকু শুনলাম তাতে সমতন্ত্র শব্দটা যথাযথ হয়েছে বলে মনে হয় না। যদিও আমি বাংলার ছাত্র না, তারপরেও ব্র্যাক আসলে যে উদ্দেশে কাজটি করতে চাচ্ছে সেটা নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে।

   

আমাদের বিশ্ববিদ্যালয় নারীর শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভর্তির সময় অনেকের পছন্দের বিশ্ববিদ্যালয় থাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমাদের বেশ কিছু সংকট আছে। আমরা কাটিয়ে উঠার চেষ্টা করছি। শিক্ষামন্ত্রীর সাথে কথা হয়েছে। সব কিছু পরিষ্কার করে তাকে বলেছি। আশা করছি মেয়েদের ১০তলা বিশিষ্ট শেখ হাসিনা হল আগামী ৬ (মাস) বা এক বছরের মধ্যে হবে।"

 

এছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সমতন্ত্র ব্র্যাক কর্তৃপক্ষের তৈরি করা নাম। এইটা আমাদের বিশ্ববিদ্যালয় বা জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দেয়া নাম নয়।

   

এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমতির সভাপতি ও প্রক্টর শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান মন্ডল আসাদ, বহিরাঙ্গনের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম, জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মীর তামান্না ছিদ্দিকা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজয় মোহন চাকী ব্রাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটির ডিরেক্টর নবনীতা চৌধুরী সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

   

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ব্র্যাকের সমতন্ত্রের আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তুলে ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।