Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কা, নারীর মৃত্যু

admin • 26 Jun 2023, 08:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কা, নারীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মী রানী দাস (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩ নারীসহ আরো ৪ জন।

সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী দাস একই উপজেলার গাড়াগঞ্জ গ্রামের মান্য দাসের স্ত্রী।

জানা গেছে, দুধসর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে ওই চার নারী ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়।

 

সে সময় ভ্যানে থাকা চার নারীসহ ভ্যান চালক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে লক্ষ্মী রানী দাসকে মৃত ঘোষণা করে। আহত তিন নারীসহ ভ্যানচালক হাসপাতালে ভর্তি রয়েছে।

 

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।