Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

admin • 09 Mar 2023, 04:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

রাজধানী উত্তরায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে ডাচ বাংলা ব্যাংক থেকে গাড়িতে করে বিভিন্ন বুথে টাকা রাখার জন্য রওনা হলে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে এসব টাকা নিয়ে যায়।

 

জানা গেছে, উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

 

পুলিশ বলছে, গাড়িটি বুথে টাকা ঢুকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তিনি বলেন, আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।