পঞ্চগড়ের বোদা উপজেলার পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ আরমান হোসেনকে সভাপতি এবং মোঃ হাবিবুর রহমান জিদনীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়।
আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। বোদা উপজেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি রুবায়েদ হুসেন সবুজ ও সাধারণ সম্পাদক আনজাম পিয়াল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন- সহ্ – সভাপতি - ফারুক হোসেন শুভ, নুরুল ইসলাম সুজন, শাহিনুর ইসলাম, ধনরাজ অধিকারী, শাহরিয়ার রহমান প্রতীক, সোহানুর রহমান সোহান। যুগ্ম সাধারণ সম্পাদক - আব্দুল গাফফার রায়হান, সিফাত ইসলাম, মামুন ইসলাম,সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক - মোঃ মুন্না ইসলাম, রিয়াদ ইসলাম, লিখন হোসেন, গোলাম আবরাহাম লিংকন।
আজ বুধবার বোদা পৌর ছাত্রলীগ এর নবগঠিত নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম ও রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব এ্যাডভেকেট নূরুল ইসলাম সুজন এমপির সহধর্মিণী নিলুফা ইসলামের কবর জিয়ারত করেন ।





