Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বৈষম্যহীনভাবে চাকুরীর নিয়োগ প্রদানের দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

admin • 09 Oct 2023, 02:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বৈষম্যহীনভাবে চাকুরীর নিয়োগ প্রদানের দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সরকারী কর্মচারি নিয়োগে সকল সম্প্রদায়ের জনসংখ্যার অনুপাতে বৈষম্যহীন নিয়োগ প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করেছে 'পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ'। সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান- কাজী মজিবুর রহমান বলেন "এক দিনে ৪ হাজার মানুষের খাতা কেটে রাতারাতি নিয়োগ পরীক্ষার রেজাল্ট কীভাবে হয়।

এখানে অবশ্যই জালিয়াতি,জাতি বৈষম্য ও পূর্ব নির্ধারিত প্রার্থীদের মূল্যায়ন করা হয়েছে। বান্দরবান জেলা পরিষদের নিয়োগ পরীক্ষায় জাতি বৈষম্য ও জালিয়াতির ঘটনা এই প্রথম নয়। মূলত বাঙ্গালিদের বাদ দিতেই জেলা পরিষদের এই কারসাজি"

এ সময় তিনি আরো বলেন "সব ধরনের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখানে বসবাসরত ৫৪% বাঙ্গালী সম্প্রদায়ের ছেলে মেয়েরা বিভিন্ন সরকারী ও বেসরকারী চাকুরী ও সুযোগ-সুবিধাদি পাচ্ছে না। এমনকি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মচারী ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে"।

এদিকে বাঙ্গালিদের সাথে চাকরী ও কোটা বৈষমের প্রতিবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ(পিসিসিপি), বান্দরবান জেলা শাখার সভাপতি- জনাব আসিফ ইকবাল বলেন "বর্তমানে উপজাতিদের স্বাক্ষরতার হার ৮৭% আর বাঙ্গালীদের স্বাক্ষরতার হার ৪৭%। উপজাতীদের একচেটিয়াভাবে চাকুরী ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে। উপজাতীয় এলাকাগুলোতে একের পর এক গড়ে উঠছে শিক্ষা প্রতিষ্ঠান। সেই সাথে উপজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বহু ছাত্রাবাস ও আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বাঙালি ছাত্র-ছাত্রীদের জন্য কোন ছাত্রাবাস নেই । বাংলাদেশের মোট জনসংখ্যার অনুপাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যার হার ১% এর কম হলেও চাকুরীর ক্ষেত্রে উপজাতীয়দের জন্য ৫% আসন সংরক্ষিত। কিন্তু বাঙ্গালীদের জন্য এই সুবিধা নেই। বর্তমানে পার্বত্য চট্টগামে হাজার হাজার উপজাতীয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি, সেনা অফিসার, প্রশাসনে উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষক, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, বিদেশী সংস্থার কর্মকর্তা রয়েছে। বিপরীতে বাঙ্গালীদের সংখ্যা হাজার তো দূরের কথা শতের কোটাও পার হতে পারেনি"।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বান্দরবান জেলা পরিষদের অধীনে স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১২ টায় পরীক্ষা শেষ হয়ে রাতের মধ্যেই ৪ হাজার খাতা মল্যায়ন করে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।