Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বৈঠক শেষে যা বললেন ভারতের পররাষ্ট্র সচিব

admin • 09 Dec 2024, 06:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বৈঠক শেষে যা বললেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত। সংকট কাটিয়ে উঠে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ।

 

 বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। 

 

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। সংস্কৃতি, ঐতিহ্য ও কূটনৈতিক সম্পদের ওপর যে হামলা হয়েছে তা দুঃখজনক উল্লেখ করে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

   

এসব বিষয়ে বাংলাদেশের ইতিবাচক উদ্যোগ আশা করে ভারত বলেও জানান তিনি। দুই দেশের সম্পর্ক যে গণমুখী হয় সে বিষয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিক্রম মিশ্র। 

এর আগে বেলা সোয়া ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র দ্বিপক্ষীয় বৈঠক করেন।

   

পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনর সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। আজকেই (সোমবার) ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।