Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেশি দামে পেট্রোল বিক্রি, দুই দোকানদারকে জরিমানা

admin • 11 Mar 2026, 10:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেশি দামে পেট্রোল বিক্রি, দুই দোকানদারকে জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রোলের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানদারকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ও ৪০ ধারায় শাহজাহান রিন্টু ও মোখলেছুর রহমান নামের দুই দোকানদারকে পৃথকভাবে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, বাজারে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।