Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেফতার

admin • 07 Aug 2025, 01:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ডিবি জানায়, সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।