অন্যের আলোয় আলোকিত হওয়াটা ক্ষনস্থায়ী।নারীকে নিজের আলোয় উদ্ভাসিত হওয়ার ও স্বমহিমায় এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)উপ- উপাচার্য ড.সরিফা সালোয়া ডিনা।নারীর জন্য কেউ এগিয়ে আসবে সে আশায় বসে থাকা যাবে না।
মনে শক্তি রেখে কাজ করলে কাজে সফলতা আসবেই।বেরোবির স্বাধীনতা স্বারক মাঠে অনুষ্ঠিত উইমেন অব দা ওয়ার্ড এর অনুষ্ঠানে এই কথা বলেন বেরোবি উপ- উপাচার্য ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩ টা থেকে (বেরোবিতে) ব্রিটিশ কাউন্সিলের আয়োজনটি চলে রাত ৮ টা পর্যন্ত। এই উৎসবে ছিল কনসার্ট,পপ-গান,প্যানেল ডিসকাশন, নানা রকমের খাবার ও পোশাকের স্টল এর মেলা সাথে ছিলো ওয়ার্কশপ,নৃত্য পরিবেশনা আলকাপ, এবং কন্ঠ শিল্পী দোলার মন মাতানো স্টেজ কাঁপানো গান ও নাচ।
ওয়াও –উইমেন অফ দা ওয়ার্ল্ড এমন একটি সংস্থা যা নারীদের প্রাপ্তিগুলোকে উদ্যাপন করে এবং বিশ্বজুড়ে তারা যে বাধার সম্মুখীন হয় তা সবার সামনে তুলে ধরে।
ওয়াও সবার জন্য ও সমাজের সকল ক্ষেত্র থেকে আগত ব্যক্তিকে একত্রিত করে এবং দলগত পরিকল্পনার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার অনুপ্রেরণা জোগায়।
২০১৭ সালে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক পাঁচটি বিভাগ- রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে ওয়াও চ্যাপ্টারের আয়োজন করা হয়েছে। তারপর ২০১৯ সালে সম্পূর্ণভাবে ওয়াও উৎসব ঢাকায় আয়োজন করা হয়। কোভিড-১৯ এর কারণে বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় সহযোগীরা বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার অনলাইন উৎসব ওয়াও গ্লোবাল ২৪ এবং ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ ২০২১ উদ্যাপন করে।





