Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন রোহিত

admin • 19 Oct 2023, 10:50 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন রোহিত

খেলার মাঠে ঝড় তোলার জন্য রোহিত শর্মার ‘সুখ্যাতি’ আজকের নয়। নিয়মিত প্রতিপক্ষ বোলারদের পিটিয়ে ছাতু করে আলোচনায় থাকতে পারেন। আর মঞ্চটা যখন বিশ্বকাপের, রোহিতের ব্যাট হেসে ওঠেনি, এমন ম্যাচ হয়েছেই অনেক কম। গত বিশ্বকাপেই যেমন, পাঁচ-পাঁচটা সেঞ্চুরি করে দুর্দান্ত ব্যাটসম্যানশিপের পরিচয় দিয়েছিলেন এই ওপেনার।

 

এবারও বা কম কীসে? আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, পাকিস্তানের বিপক্ষেও প্রায় সেঞ্চুরি করেই ফেলেছিলেন, শেষমেশ আটকেছেন ৮৬ রানে। আজ বাংলাদেশের বিপক্ষে কী করেন, সেটা দেখার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। তবে ম্যাচের আগেই ভারতের অধিনায়ক জানিয়ে দিয়েছেন, শুধু মাঠের ভেতরেই নয়, ‘ঝড়’ তুলতে পছন্দ করেন মাঠের বাইরেও!'

 

আজ খেলা হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। ম্যাচ উপলক্ষে গত রোববারেই পুনে চলে এসেছেন রোহিত-কোহলিরা। সোমবার বিশ্রাম ছিল তাঁদের। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। বিপত্তিটা ঘটেছে ওই সোমবার-মঙ্গলবারেই। পুনের রাস্তায় ‘ঝড়’ তুলেছেন রোহিত।

কীভাবে? নিজের শখের ল্যাম্বোরগিনি গাড়িটা নিয়ে বের হয়েছিলেন। মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমার চেয়ে অনেক বেশি গতিতে গাড়ি চালিয়েছেন। ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তাঁদের চমকে দিয়েছেন রোহিত। কখনও কখনও ঘন্টায় ২০০ ও ২১৫ কিলোমিটার গতিতেও গাড়ি চালাচ্ছিলেন তিনি। বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়েছে তাঁকে, তিন-তিনটি ‘অনলাইন ট্রাফিক চালান’ ইস্যু করা হয়েছে তাঁর নামে।

 

রোহিতের এই বেপরোয়া গাড়ি চালানো দেখে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ বেশ শঙ্কিত হয়ে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘পুনে টাইমস মিরর’ ও ‘হিন্দুস্তান টাইমস’। যখন পুলিশি নিরাপত্তায় দলের সঙ্গে বাসে চলাচল করার কথা রোহিতের, তখন কাউকে না বলে নিজের গাড়িতে এভাবে বেপরোয়াভাবে চলাচল করাই এই শঙ্কার কারণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।