Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেনজীর আহমেদের ৭টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক

admin • 25 Jun 2024, 05:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেনজীর আহমেদের ৭টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ৭টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ জুন) সকালে দুদকের প্রধান কার্যালয়ে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। 

 

বেনজীরের বিরুদ্ধে অভিযোগ- বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর।

সাবেক এই আইজিপি পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি বলেও জানা গেছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।