Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যামিলি কেয়ার হাসপাতালের গভীর শোক

admin • 30 Dec 2025, 05:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যামিলি কেয়ার হাসপাতালের গভীর শোক

বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

আজ (৩০ ডিসেম্বর) সকালে এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানব উন্নয়নের পাশাপাশি বিভিন্ন মৌলিক সেবাখাতকে এগিয়ে নিতে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

শোকবার্তায় আরও বলা হয়, শোকসন্তপ্ত এই সময়ে বেগম খালেদা জিয়ার পরিবার–পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। এছাড়া এই শোকাবহ মুহূর্তে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্য, সহমর্মিতা এবং শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।