Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে তরুণ সাংবাদিক অভিশ্রুতির মৃত্যু

admin • 01 Mar 2024, 02:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে তরুণ সাংবাদিক অভিশ্রুতির মৃত্যু

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী। শুক্রবার অভিশ্রুতির লাশটি শনাক্ত করেন দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী।

 

গোলাম রাব্বানী বলেন, 'অভিশ্রুতি শাস্ত্রীর লাশটি শেখ হাসিনা বার্ন ইউনিটের মর্গে রয়েছে। আমরা সকালে জেনেছি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। পরে বার্ন ইনস্টিটিউটের মর্গে তাকে খুঁজে পাই।'

 

অভিশ্রুতির বন্ধুরা জানিয়েছেন, তার বাড়ি কুষ্টিয়া । তার পরিবার কুষ্টিয়াতে বসবাস করেন। তার দাদা বাড়ী কুষ্টিয়ার খোকসা উপজেলার চাদট গ্রামে।  অভিশ্রুতি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

 

তারা আরো জানিয়েছেন, অভিশ্রুতি রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্নাতক অধ্যয়নরত অবস্থায় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি দ্য রিপোর্ট ডট লাইভ পোর্টালের হয়ে নির্বাচন কমিশন বিটে সংবাদ সংগ্রহে যুক্ত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।