Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেইলি রোডে আগুনে দগ্ধ ৫ জন শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

admin • 02 Mar 2024, 02:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেইলি রোডে আগুনে দগ্ধ ৫ জন শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন ১১ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বলেছেন, দগ্ধ এই ৫ জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা কেউ শঙ্কামুক্ত নয়। বাকি ৬ জনকে আজ ছেড়ে দেয়া হবে। শনিবার (২ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় গঠিত ১৭ সদস্যের মেডিকেল বোর্ড পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আহতদের চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে।

এদিকে, এ দুর্ঘটনায় নিহত ৪৬ জনের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জনের মরদেহ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ বার্ন ইনিস্টিটিউটে এবং বাকি দুই জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।