Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বৃষ্টিতে বিলম্ব আইপিএল ফাইনাল

admin • 28 May 2023, 09:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বৃষ্টিতে বিলম্ব আইপিএল ফাইনাল

মে মাসের শেষের দিকে উপমহাদেশে বৃষ্টি খুবই সাধারণ দৃশ্য। তবে আজ রাতে আহমেদাবাদের বৃষ্টি ক্রিকেট ভক্তদের হৃদয়ে রীতিমতো তীরের মতোই বিঁধছে। কারণ এই বেরসিক বৃষ্টিতে পণ্ড হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল।

 

ইতোমধ্যেই নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পেরিয়ে গেলেও টস হয়নি। এমনকি বৃষ্টির কারণে উইকেট এবং এর আশে-পাশের পুরো এলাকা ঢেকে রাখা হয়েছে। মাঠের এখন যা অবস্থা তাতে, বৃষ্টি থামলেও আরও প্রায় ঘন্টাখানেক সময় লাগবে মাঠ তৈরী হতে।

 

এমন পরিস্থিতিতে কাট অফ টাইম হবে কমপক্ষে ১১:৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন।

 

আইপিএল ফাইনাল রোববার বৃষ্টির জন্য না হলেও চিন্তা নেই। আবহাওয়ার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ আইপিএল ফাইনালের জন্য রেখেছেন রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন। ম্যাচ গড়াবে আগামীকাল। সে ক্ষেত্রে আবার প্রথম থেকেই হবে ম্যাচ। দ্বিতীয় দিনও যদি আবহাওয়ার জন্য ম্যাচ বাতিল করে দিতে হয়, তাহলে আর ফাইনাল হবে না। ট্রফি দেওয়ার ক্ষেত্রে বিচার করা হবে না লিগ বা প্লে-অফ পর্বের ফলাফল।

 

লিগ পর্বের ম্যাচের ফলাফল প্লে-অফ পর্বে বিচার করার সুযোগ থাকলেও ফাইনালে তা রাখা হয়নি। রোববার এবং সোমবার দু’দিনই উভয় দল অন্তত ৫ ওভার করে ব্যাট করার সুযোগ না পেলে যুগ্ম চ্যাম্পিয়ন হবে চেন্নাই এবং গুজরাট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।