Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

admin • 17 Feb 2024, 11:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শীত শেষ। চলছে বসন্ত। দিনের তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টির প্রবণতাও বাড়ছে। এ অবস্থায় পূর্বাভাসে বর্ধিত ৫ দিনের প্রথম দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় রাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ দিনের প্রথম দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।