Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

admin • 02 Aug 2024, 08:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পুলিশি পাহারার মধ্যে বৃষ্টিকে উপক্ষো করে সমাবেশ করেন তাঁরা।

শুক্রবার (০২ আগস্ট) বিকেলে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধু চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনে বিচার বহির্ভূত যে সকল শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, এ হত্যাকান্ডের বিচার ও গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

 

এছাড়া কেন্দ্রীয় যে নয় দফা দাবি রয়েছে সেই দাবিও বাস্তবায়ন চান তারা। সেই সাথে চলমান এইচএসসি পরীক্ষা অংশ না নেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

 

এ সময় আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা তাদেরকে নজরদারীতে রাখলেও দুই ঘন্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। প্রসঙ্গত, জামালপুরে ১১টি মামলায় ২৯৫ জনের নাম এবং ২ হাজার ১১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। চার শিক্ষার্থীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।