Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস-আদালত

admin • 30 Jul 2024, 07:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস-আদালত

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস-আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

অফিস-আদালত খোলে দেয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত রোববার থেকে মঙ্গলবার (২১-২৩ জুলাই) সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

 

এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা পাঁচ দিন পর গত বুধবার (২৪ জুলাই) থেকে আজ মঙ্গলবার পর্যন্ত আংশিকভাবে খোলা থাকে সরকারি অফিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।