Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে গেছে, উদ্ধার কাজ চালাচ্ছে নৌ-পুলিশ

admin • 16 Jul 2023, 09:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে গেছে, উদ্ধার কাজ চালাচ্ছে নৌ-পুলিশ

রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে একটি ওয়াটার বাস ডুবে গেছে। ঘটনাস্থলে নৌ-পুলিশ উদ্ধার কাজ করছে।

রোববার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, আজ রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে।

তিনি বলেন, এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে নৌ-পুলিশ। ওয়াটার বাসটিতে কোনো যাত্রী ছিল কী না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কী না তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।