Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবি, বাল্কহেডের মাস্টারসহ আটক ৬

admin • 17 Jul 2023, 08:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবি, বাল্কহেডের মাস্টারসহ আটক ৬

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবির ঘটনায় বাল্কহেডের মাস্টারসহ ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

সোমবার (১৭ জুলাই) নৌ পুলিশের ঢাকা বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দিলওয়ার জানান, বাল্কহেডের মাস্টার মো. শরিফুল ইসলাম (৩৫) সহ চালক মো. আনছার আলী (৩৭), সুকানি মো. সজীব সরদার (২৭), লস্কর মো. সিয়াম বেপারী (২০), মো. সফিউল গাজী (২২) ও বাবুর্চি মো. মাসুদ মুন্সিকে (৪৮) আটক করা হয়েছে।

তিনি বলেন, আজ বিভিন্ন সময় সদরঘাট এলাকার আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটকদের থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গার নদীর অংশে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় সরকারি ওয়াটার বাসটি। ওয়াটার বাসটি ডুবির ঘটনায় শেষ খবর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।