Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বীর মুক্তিযুদ্ধা এ্যাড.সিরাজুল ইসলামের ২৪তম মৃত্যুবার্ষীকি আজ

admin • 02 Jun 2023, 06:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বীর মুক্তিযুদ্ধা এ্যাড.সিরাজুল ইসলামের ২৪তম মৃত্যুবার্ষীকি আজ

বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযুদ্ধা মরহুম এ্যাডভোকেট সিরাজুল ইসলামের ২৪তম মৃত্যুবার্ষীকি আজ। তিনি ১৯৯৭ সালের ০২ রা জুন মৃত্যুবরণ করেন।

১৯৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মহান মুক্তিযুদ্ধে ৬/ক সেক্টরে মুজিবনগর সরকারের বেসামরিক উপদেষ্টা ছিলেন।

দেশ স্বাধীনের পর ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬ সালে পঞ্চগড় ১ ও ২ আসন থেকে পর পর ৪ (চার) বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতির জনক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন সহকর্মী ছিলেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ছিলেন তিনি।

বর্তমান পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের ৩ (তিন) বারের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজনের জৈষ্ঠ্য ভ্রাতা।

তার মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।