Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বীমার টাকা জমা দিতে গিয়ে কর্মীর হাতে নারী গ্রাহক খুন

admin • 23 Oct 2023, 03:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বীমার টাকা জমা দিতে গিয়ে কর্মীর হাতে নারী গ্রাহক খুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বীমার টাকা জমা দিতে গেলে মরিয়ম বেগম নামে এক নারীকে হত্যার অভিযোগে অভিযুক্ত লিটন কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রামগঞ্জ থানা পুলিশ তাঁকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে বলে জানিয়েছে পুলিশ।

 

এর আগে, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার লাকসাম এলাকা থেকে লিটন কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। লিটন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গুপটি বাজার এলাকার মৃত সুরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কার্যালয়ের কর্মী ছিলেন।

 

মামলা সূত্র জানায়, মরিয়ম বেগম রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার মনির হোসেনের স্ত্রী ছিলেন। ২১ সেপ্টেম্বর ছেলে মিনহাজকে সঙ্গে নিয়ে তিনি টাকা জমা দিতে রামগঞ্জ টাওয়ারের চতুর্থ তলায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে যান। পরে ভবনের আন্ডারগ্রাউন্ডের নিচে মরিয়মের মরদেহ দেখতে পায় ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পর দিন নিহতের স্বামী মনির বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন।

 

তবে মরিয়মের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে বলে জানায় চিকিৎসক।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অলি উল্লাহ বলেন, আসামিকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতে তোলা হবে। কোর্ট পুলিশের মাধ্যমে আদালতে তাঁর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন চেয়ে আবেদন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।