Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিসিএসের ২৫ ক্যাডারের সমন্বয়ে নতুন সংগঠন

admin • 22 Dec 2024, 07:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিসিএসের ২৫ ক্যাডারের সমন্বয়ে নতুন সংগঠন

বিসিএসের প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র পুল সার্ভিস গঠিত হয়েছে।

রোববার রাজধানীর অফিসার্স ক্লাবের এক সভায় নতুন এই সংগঠনের কমিটি গঠন হয়। বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ার প্রত্যয়ে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাজেদুল ইসলামকে আহ্বায়ক, অর্থ বিভাগের উপসচিব ড. নুরুল আমিনকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনিরকে দুই নম্বর যুগ্ম আহ্বায়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামকে সদস্য-সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটি অ্যাসোসিয়েশনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জাতি যে শোষণ ও দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তা অর্জনের লক্ষ্যে বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়তে সবার সহযোগিতা কামনা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।