Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিষখালী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

admin • 17 May 2023, 09:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিষখালী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় নদীতে গোসল করতে নেমে ফাতিমা আক্তার (৫) নামে এক শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। এর একদিন পর তার মরদেহ পাওয়া গেছে।

 

বুধবার (১৭ মে) সকালে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের বিশখালী নদীর অংশে তার মরদেহ ভেসে উঠে। এর আগে মঙ্গলবার সে নিখোঁজ হয়েছিল।

 

নিহত ফাতিমা পাথরঘাটা উপজেলার কাকচিরা এলাকার কামাল সিকদারের মেয়ে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নদীতে নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন ও স্বজনরা চেষ্টা করেও ফাতিমার সন্ধান পাননি। পরে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তারাও শিশুটির সন্ধান পায়নি। পরে বুধবার সকালে দিকে বিশখালী নদীর পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ ফোনে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।