Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে ঢাকা

admin • 10 Dec 2023, 10:10 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে ঢাকা

আজ বায়ুদূষণের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে দেশের রাজধানী ঢাকার অবস্থান। রোববার (১০ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

 

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৩৭। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

 

দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু। শহরটির স্কোর হচ্ছে ২০৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘অস্বাস্থ্যকর’।

 

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর দেশটির আরেকটি শহর করাচি।

 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।