Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্বজুড়ে অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম, কারণ কী

admin • 04 Aug 2026, 04:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিশ্বজুড়ে অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম, কারণ কী

বিশ্বের কয়েকটি দেশে অ্যাপলের অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে আইফোন ব্যবহারকারীরা নতুন করে অ্যাপটি খুঁজে পাচ্ছেন না কিংবা ডাউনলোড করতে পারছেন না।

 

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) থেকে রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অ্যাপ স্টোরে টেলিগ্রাম অনুপলব্ধ হয়ে যায়।

 

তবে যেসব আইফোনে টেলিগ্রাম আগে থেকেই ইনস্টল করা রয়েছে, সেগুলোতে অ্যাপটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে। অর্থাৎ নতুন ডাউনলোডে সমস্যা হলেও বিদ্যমান ব্যবহারকারীদের জন্য সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

 

অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা দেখা যায়নি। গুগল প্লে স্টোর এবং রাশিয়ার স্থানীয় অ্যাপ মার্কেটপ্লেস রুস্টোরে টেলিগ্রাম এখনও স্বাভাবিকভাবে ডাউনলোড ও আপডেট করা যাচ্ছে।

 

টেলিগ্রাম কেন আইওএস অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেটি কারিগরি ত্রুটি নাকি কোনো নীতিগত সিদ্ধান্তে বিষয়ে এখন পর্যন্ত অ্যাপল বা টেলিগ্রাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। এর আগে, গত ৩০ জুন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা Pavel Durov-কে ‘সন্ত্রাসী’ ও ‘চরমপন্থি’ হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া।

 

এ ছাড়া, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনারও টেলিগ্রামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। অ্যাপ স্টোরে টেলিগ্রামের অনুপস্থিতির প্রকৃত কারণ জানতে এখন অ্যাপল ও টেলিগ্রাম কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে প্রযুক্তি বিশ্ব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।