Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

admin • 27 Jun 2026, 12:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

বিশ্বকাপে চমকের পর চমক দেখিয়ে শেষ পর্যন্ত নকআউট নিশ্চিত করেছে কেপ ভার্দে। টানা তিন ম্যাচেই ড্র করে গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়া দলটি এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অন্যদিকে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের স্বপ্ন শেষ হলো গ্রুপ পর্বেই।

 

আজ শনিবার সকালে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ভোজিনহার দল কেপ ভার্দে। একই সময়ে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। এই দুই ফলাফল মিলিয়েই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয় উরুগুইয়ানদের, আর রাউন্ড অব ৩২-এর টিকিট পেয়ে যায় পুচকে কেপ ভার্দে।

 

ম্যাচের আগে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে সমীকরণটা ছিল এমন, সৌদি আর কেপ ভার্দের ম্যাচ যদি ড্র হয়, তাহলে স্পেনের বিপক্ষে একটা ড্র হলেই হতো তাদের। কিন্তু কোচ মার্সেলো বিয়েলসার দল রীতিমতো হেরেই বসল!

ফলে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় উরুগুয়ের। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়ে নকআউটে জায়গা করে নেয় ড্র খ্যাত কেপ ভার্দে।

 

অন্যদিকে, আর্জেন্টিনা আগেই গ্রুপ জে এর শীর্ষ দল হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে তারা এই অবস্থান নিশ্চিত করে। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এখন গ্রুপ এইচ-এর রানার্স আপ দলের মুখোমুখি হবে। সেই হিসেবে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হয়েছে কেপ ভার্দে।

আগামী ৪ জুলাই মিয়ামি স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই লড়াই। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৪টায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।