Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপে টিভি বিজ্ঞাপনে আগুন!

admin • 05 Oct 2023, 05:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে টিভি বিজ্ঞাপনে আগুন!

ভারতে বিশ্বকাপ, তবু যেন নিষ্প্রভ! বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট, তবু গ্যালারি ফাঁকা। নেই উত্তাপ, উত্তেজনা। তবে টেলিভিশন বিজ্ঞাপনে ঠিকই আগুন লেগে যাওয়ার দশা।

 

ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি সেকেন্ড বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানকে গুনতে হচ্ছে চার লাখ টাকা করে।

 

বিশ্বব্যাপী কম্পানিগুলো এবারের বিশ্বকাপ আসরে নিজেদের প্রচার বাড়াতে কোটি কোটি টাকা খরচ করেছে। টুর্নামেন্ট চলাকালীন ব্র্যান্ডগুলো টিভি বিজ্ঞাপনের পেছনে প্রায় ২০ বিলিয়ন ভারতীয় রুপি ব্যয় করবে বলে জানা গেছে। যেখানে একটি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের স্লট বিক্রি হচ্ছে তিন মিলিয়ন ভারতীয় রুপিতে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকা।

 

সংখ্যাটা গেলবারের তুলনায় ৪০ শতাংশ বেশি। তবে ভারত-পাকিস্তান ম্যাচে যে এই সংখ্যা বহুগুণ ছাড়িয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারত বিশ্বকাপের সবচেয়ে বড় টিভি সম্প্রচার স্বত্ব ডিজনি স্টার জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে তারা মোট ২৬টি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করছে। যেখানে কোকা-কোলা, গুগল পে এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের মতো বেশ নামকরা করপোরেট প্রতিষ্ঠান রয়েছে।

 

এ ছাড়াও আইসিসির অফিশিয়াল অংশীদার কয়েকটি প্রতিষ্ঠানও বিজ্ঞাপনে অংশ নিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।