Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যায় স্বামী, বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

admin • 21 Jul 2026, 06:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যায় স্বামী, বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার সময় স্বামীর অনুপস্থিতির সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা মোছা. মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন। অভিযুক্ত আতিকুর রহমান উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা।

 

ভুক্তভোগীর অভিযোগ, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে তার স্বামী রাতে বাড়ির বাইরে যান। এ সুযোগে আতিকুর রহমান ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক নিয়ন্ত্রণে নেয়। পরে তার মুখ চেপে ধরে এবং ওড়না দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে।

 

এ বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

স্থানীয় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন জানান, ঘটনাটি সম্পর্কে স্থানীয় সদস্যের মাধ্যমে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।