Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা

admin • 04 May 2024, 02:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা

আসন্ন বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা কোরি অ্যান্ডারসনও আছেন যুক্তরাষ্ট্রের দলে।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। যা দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিও সারবে আসরের সহ-আয়োজকরা।

ঘোষিত দলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেয়া হয়েছে মোনাক প্যাটেলকে। নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে পাড়ি জমানো কোরি অ্যান্ডারসন ভিন্ন জার্সিতে মাতাবেন এবারের বিশ্বকাপ।

আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মাঠের লড়াই। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। ১ জুন ডালাসে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।