কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কবির স্মৃতি ধন্য শিলাইদহেে রবীন্দ্র কুঠিবাড়িতে কবির ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬আগষ্ট) সকাল ১০টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথ কুঠিবাড়ির কাস্টোডিয়ানের কার্যালয়ে আয়োজনে কবির প্রয়াণ দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সরোয়ার।
কাস্টোডিয়ান মোঃ আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুষ্পমাল্য প্রদান শেষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান, আতিয়ার রহমান বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমানসহ কবি, সাহিত্য, রবীন্দ্রভক্ত, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার জমিদারির সূত্র ধরে কুঠিবাড়ি আসেন। এখানে তিনি তার জীবেন বেশ মূল্যবান সময় পার করেছেন। ১৯১৩ সালে তিনি সাহিত্যের নোবেল পুরুষ্কারকে ভূষিত হয়। সেই "গীতাঞ্জলি" গ্রন্থটিও এই শিলাইদহে বসেই লিখেছেন তিনি।





