Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

admin • 20 Jan 2023, 09:56 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ইজতেমার দ্বিতীয় পর্বে দিল্লির মাওলানা সাদ অনুসারী তাবলীগ মুসল্লিরা অংশ নিয়েছেন। সারা দেশ থেকে মুসল্লিরা এসে অবস্থান নিয়েছেন ইজতেমা ময়দানের নির্ধারিত খিত্তায়। মুসল্লিরা দাবি করেছেন তারা এই বিভক্ত তাবলীগ জামাত চান না, সবাই একত্র এক জামাতের ইজতেমা পালন করতে চান। যাতে করে ইসলামের কর্মের মাধ্যমে মহান আল্লাহতালাকে রাজি খুশি করে পরকালে শান্তি পেতে পারেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শা আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবারেও মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশসহ আনসার সমন্বয়ে গঠিত কয়েক সেক্টরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার জন্য প্রথম পর্বের অবকাঠামো স্বাভাবিক রয়েছে। মুসল্লিদের সুযোগ সুবিধা পানি বিদ্যুৎ গ্যাসসহ সব ব্যবস্থায় স্বাভাবিক রয়েছে।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, সকালে আম বয়ানের মধ্যে দিয়ে দ্বিতীয় পর্ব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলীগের মুসল্লিরা যোগদান করেছেন। বিদেশি মেহমানদের আবাসন সহ সব বিষয়ে প্রথম পর্বের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।