Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও রোগী দেখছিলেন তিনি, অতপর....

admin • 19 Jan 2024, 07:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও রোগী দেখছিলেন তিনি, অতপর....

নিজে চিকিৎসক না হয়েও বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ও পদবি ব্যবহার করে রোগী দেখার দায়ে নীলফামারীতে ফারুক হোসেন নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বিকেলে নীলফামারী পৌর শহরের মাধার মোড় এলাকার মদিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ সাজা দেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন। এ সময় ওই ডায়াগনস্টিক সেন্টারটি এক মাসের জন্য সীলগালা করা হয়।

নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. রবিউল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে প্রাইভেট চেম্বার করার সত্যতা পেলে অভিযুক্ত ফারুক হোসেনকে ভ্রামমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সাজা দিয়েছেন। সাজা পাওয়া ভুয়া চিকিৎসক ফারুক হোসেন রংপুর মেডিকেল কলেজে সরকারি নার্স হিসেবে কর্মরত আছেন।

নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন জানান, সিভিল সার্জন অফিস সূত্রে খবর পেয়ে মদিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ও পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগে ফারুক হোসনকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন- ২০১০ অনুযায়ী এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টারটি এক মাসের জন্য সিলগালা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।